Published : 02 Apr 2026, 07:15 PM
মানিকগঞ্জ সদরে বেশি দামে ডিজেল এবং পেট্রোল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলার বালিরটেক বাজার এবং কাফাটিয়া বাজার এবং হরিরামপুর উপজেলার কান্ঠাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি বলেন, গোপন খবর পেয়ে বালিরটেক ও কাফাটিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে কাফাটিয়া বাজারের আলী এন্টার প্রাইজকে পাঁচ হাজার এবং বালিরটেক বাজারের দেবনাথ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে কান্ঠাপাড়া এলাকায় কোনো অবৈধ মজুদ তেল পাওয়া যায়নি বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।