১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় শাবলের আঘাতে মা নিহত, ছেলে আটক

খাবার নিয়ে রাগারাগির এক পর্যায়ে শ্যামল তার মাকে শাবল দিয়ে আঘাত করেন বলে জানায় পুলিশ।

নেত্রকোণায় শাবলের আঘাতে মা নিহত, ছেলে আটক
নেত্রকোণা সদর থানা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 09:20 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

নেত্রকোণা সদর উপজেলায় শাবলের আঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক ছেলেকে আটক করেছে পুলিশ; যাকে মানসিক ভারসাম্যহীন বলছেন স্বজনরা।

মঙ্গলবার বিকালে উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার। 

নিহত রুকসি ওরফে আবুনি (৫০) ওই এলাকার শ্যামলালের স্ত্রী। আটক ছেলের নাম শ্যামল।

ওসি আল মামুন সরকার বলেন, খাবার নিয়ে মায়ের সঙ্গে রাগারাগির এক পর্যায়ে তাকে শাবল দিয়ে আঘাত করেন শ্যামল। এতে ঘটনাস্থলেই রুকসি মারা যান। পরে এলাকাবাসী শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ শ্যামলকে হেফাজতে নেয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়েছেন ওসি আল মামুন।