১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রিজের রেলিং ভেঙে উল্টে পড়লো ট্রাক, প্রাণে বাঁচলেন চালক ও সহকারী

দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বরিশালের গৌরনদীতে মালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে উল্টে পড়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান।

এতে ট্রাক চালক ও তার সহকারী আহত হলেও ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

স্থানীয়রা বলছেন, বরিশালগামী মালবাহী ট্রাকটি নীলখোলা ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন গিয়ে ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও তারা প্রাণে রক্ষা পায়।

ওসি শামীম বলেন, “দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।