১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের কামারিয়া ইউপির চেয়ারম্যান সারোয়ার জাহান আর নেই

মুক্তিযুদ্ধের ঐহিত্যবাহী সূর্য্যদী বড়বাড়ীর সন্তান সারোয়ার জাহান স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

শেরপুরের কামারিয়া ইউপির চেয়ারম্যান সারোয়ার জাহান আর নেই
সারোয়ার জাহান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 01:37 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।  

শনিবার বেলা ১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন তার বড় ছেলে এহসানুল হক অন্তু। 

মুক্তিযুদ্ধের ঐহিত্যবাহী সূর্য্যদী বড়বাড়ীর সন্তান সারোয়ার জাহান স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। 

তার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় বছরাধিককাল ধরে তিনি প্রোটেস্ট ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়েছিলেন। শনিবার সকালেও নিজ বাড়ীতে তিনি স্বাভাবিক ছিলেন। 

কিন্তু বেলা ১২টার দিকে আকস্মিকভাবে তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে শেরপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বেলা ১টার দিকে তার মৃত্যু ঘটে।

পরে রোববার সকাল ১১টার দিকে বাড়ী প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানান বড় ছেলে অন্তু।

তার মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।