Published : 24 Feb 2026, 05:29 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিতে বাড়ির বেডরুমের জানালার গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ।
ব্যবসায়ী সুমন শেখ বলেন, “তারাবির নামাজ শেষে বাড়ির নিচ তলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলায় পরপর চারটি বিকট শব্দ হয়। তাৎক্ষণিক দ্বিতীয় তলায় গিয়ে আমার বেডরুমে গ্লাস ভাঙা ও চারটি ছিদ্র দেখতে পাই।”
তিনি বলেন, ঘটনার পরপর পুলিশকে খবর দেন সুমন। পরে পুলিশ সদস্যরা বাড়ি পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ওসি রিয়াদ মাহমুদ বলেন, এটি গুলি নাকি গুলতি দিয়ে আঘাত করা হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।