১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাড়ির সামনে রাস্তায় পড়ে ছিল যুবকের মরদেহ

একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট বাঁধা অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 02:29 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নলছিটি থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান, রোববার সকালে কুশঙ্গল গ্রামের নিজ বাড়ির সামনের সড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন তারা।

নিহত ৩০ বছর বয়সী বুলবুল হাওলাদার ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা বলছেন, সকালে বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমড়ের বেল্ট বাঁধা অবস্থায় বুলবুলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

ওসি বেলায়েত বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।