১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ২ ফেরি

বৃহস্পতিবার রাত আড়াইটার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:53 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম জানিয়েছেন। 

তিনি বলেন, রাত আড়াইটার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এ সময় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

ফেরি বন্ধ থাকায় মাঝ নদীতে ‘কেরামত আলী’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে দুটি ফেরি নোঙর করে রাখা রয়েছে বলে বিআইডব্লিটিসির এ কর্মকর্তা জানান।