০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

“ইভার মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার মা তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হন।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 01:33 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

মাদারীপুরে বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সদর উপজেলার কুনিয়া আসাপট এলাকায় সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মোকসেদুর রহমান জানান।

মৃত ১৭ বছর বয়সী ইভা আক্তার কুনিয়া ইউনিয়নের কামরুল খালিফার মেয়ে।

পরিবারের বরাতে ওসি মোকসেদুর রহমান বলেন, “সোমবার সন্ধ্যার দিকে ইভা নিজ বাড়ির বাথরুমে গোসল করতে যায়। এ সময় বাথরুমের দেওয়াল বৈদ্যুতিক ভাবে আর্থিং হয়েছিল। ইভা সেটা বুঝতে না পারায় সেখানে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে।

“ইভার মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার মা তাকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইভাকে মৃত ঘোষণা করেন।”