১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ‘বিরোধের জেরে’ হাতবোমা নিক্ষেপ, আহত ২ ভাই

“চলন্ত অবস্থায় তা‌দের ওপর পরপর চার‌টি হাতবোমা নি‌ক্ষেপ করা হয়। ‌মুহু‌র্তে সেগুলো বিস্ফোরিত হ‌য়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 12:29 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

টাঙ্গাইলের সখিপুরে ‘পূর্ব শত্রুতার’ জেরে হাতবোমার হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে ‌পুলিশ। 

বৃহস্প‌তিবার রাত ১২টার দি‌কে উপ‌জেলার কাকড়াজান ইউনিয়‌নের গড়বাড়ির বা‌রো মণ্ডলিয়া এলাকায় এ ঘটনা ঘ‌টে বলে সখিপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান।

আহতরা হ‌লেন- উপ‌জেলার তৈইলধারা গ্রা‌মের আবু সাঈদের ছে‌লে মাসুম পার‌ভেজ মায়া ও মঞ্জুরুল ইসলাম মো‌র্শদ। তাদের ঢাকার ল‌্যাবএইড হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির নাম ইমন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।     

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “মাসুম তার ছেলে সনেট ও তাই মঞ্জুরুলকে নিয়ে মোটর‌ সাইকেলে করে বা‌রো মণ্ডলিয়া থে‌কে বা‌ড়ির দি‌কে যা‌চ্ছিলেন। পথে চলন্ত অবস্থায় তা‌দের ওপর পরপর চার‌টি হাতবোমা নি‌ক্ষেপ করা হয়। ‌মুহু‌র্তে সেগুলো বিস্ফোরিত হ‌য়ে মোটরসাইকেলে আগুন ধ‌রে যায়। এতে আহত হয় দুই ভাই।”

তবে মায়ার ছে‌লে স‌নেট আহত হয়‌নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আহত মঞ্জুরুল ইসলাম মো‌র্শেদের দাবি, “স্থানীয় আসাদু‌ল নামের এক ব্যক্তির সঙ্গে তা‌দের বি‌রোধ চ‌ল‌ছিল। আসাদুল আমাদের ওপর ককটেল নি‌ক্ষেপ ক‌রে।”

এর আগেও আসাদু‌লের না‌মের না‌মে কক‌টেল ফা‌টি‌য়ে এক প্রবাসীর বা‌ড়ি‌তে ডাকা‌তির মামলা ছিল। সেই মামলায় তিনি সম্প্রতি জা‌মি‌নে বের হ‌য়ে‌ছেন জানান মঞ্জুরুল।

ওসি জাকির বলেন, “পূর্ব শত্রুতার জে‌রে এ ঘটনা ঘটেছে। থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।”