চুয়াডাঙ্গায় ১৩ লাখ টাকার ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
তাদের কাছ থেকে ৬৬৮ বোতল ফেনসিডিল পাওয়া গেছে, বলছে পুলিশ।
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেন্সিডিল ও একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জীবননগর থানার এসআই মিজানুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে কয়া গ্রামের ঈদগা মাঠের কাছে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জীবনগরের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নাগপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
এসআই মিজানুর বলেন, “গোপন সংবাদে ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৩ লাখ ৩৬ হাজার টাকার ৬৬৮ বোতল ফেনসিডিল ও এক লাখ টাকা মূল্যের একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়।”
তাদের নামে জীবননগর থানায় মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
