১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার

বাড়ির কাছাকাছি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নেত্রকোণায় সোমেশ্বরী নদী থেকে লাশ উদ্ধার
শাহীন চৌধুরী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 05:23 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার জামে মসজিদ সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। 

লাশ উদ্ধার হওয়া শাহীন চৌধুরী (৫৫) উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আ. লতিফ চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, শাহীন চৌধুরী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার রাতে বাসায় ফিরেননি তিনি। পরে রোববার দুপুরে বাড়ির কাছাকাছি নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। 

তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।