২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

তবে এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 12:32 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

তবে এ সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ও ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে সোনামসজিদ বন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর থেকে এ বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এস‌আই জামিরুল ইসলাম বলেন, দুর্গাপূজার জন্য স্থলবন্দর আট দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত চালু থাকবে।