১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

ওসি এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সিরাজগঞ্জে সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
তাছির উদ্দিন তাছু।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 01:06 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বিয়ারা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান। 

গ্রেপ্তার তাছির উদ্দিন তাছু পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাজীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।

ওসি এনায়েতুর রহমান বলেন, তাছির উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।