১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে নৌবাহিনীর নতুন প্রধানের শ্রদ্ধা

এ সময় নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডারসহ উচ্চ পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 01:29 PM

Updated : 27 Jul 2023, 01:49 PM

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান।  

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির জনকের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় বাজানো হয় বিউগল। 

পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা জাতির জনকের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

ফাতেহা পাঠ করে জাতির জনকের রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশ নেন নৌবাহিনী প্রধান।  

মোনাজাতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। 

টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান বঙ্গবন্ধুর আদি পৈত্রিক বাড়ি, সমাধিসৌধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন। 

পরে তিনি সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় নৌবাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডারসহ উচ্চ পদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।