১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:49 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁও গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথর) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।