১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

ওসি বলেন, মানবেন্দ্র ঘোষ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 09:45 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।  

বুধবার রাতে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, মানবেন্দ্র ঘোষ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। 

মঙ্গলবার রাত ৩টার দিকে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শিল্পীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থী এবারের বর্ষবরণের আয়োজনে মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।  

হুমকি পেয়ে থানায় জিডিরাতে আগুনে পুড়ল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ

মানবেন্দ্র ঘোষ বলেন, “পয়লা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিল। পহেলা বৈশাখের বাঘের মোটিফ তৈরি করেছি আমি। তারপরও হুমকি পাচ্ছিলাম। তবে শেখ হাসিনার মুখাবয়ব তৈরি করিনি। ফেইসবুকে আসা হুমকির বিষয়ে মঙ্গলবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।”