১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে মাদ্রাসায় পড়া শেষে ঘুমিয়ে পড়া শিশুর লাশ মিলল সকালে

প্রতিদিনের ন্যায় রাতে হিফজ পড়া শেষে ঘুমাতে যায় সে। ভোরে সহপাঠীরা তাকে পড়ার জন্য ডাকলে কোনো সাড়া পায়নি।

নোয়াখালীতে মাদ্রাসায় পড়া শেষে ঘুমিয়ে পড়া শিশুর লাশ মিলল সকালে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 05:39 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদরাসা থেকে এক শিশু শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার দারুল উলুম একাডেমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম।

মৃত আলী হোসেন তাহসিন (১১) বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম করালিয়া এলাকার মো. নুর টিপুর ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আট দিন ঈদের ছুটি শেষে মাদ্রাসায় যায় তাহসিন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে হিফজ পড়া শেষে ঘুমাতে যায় সে। ভোরে সহপাঠীরা তাকে পড়ার জন্য ডাকে। কোনো সাড়া না পেয়ে তার মুখে পানি ছিটানো হয়। 

এতেও সাড়া না পাওয়ায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।