শেরপুরে অনুপ্রবেশ চেষ্টাকারী দুজনকে ফেরত পাঠাল বিজিবি
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ এ তথ্য জানান।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী দুজনকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
সোমবার সকালে উপজেলার তাওয়াকুচা সীমান্ত দিয়ে মানবপাচারকারীরা দুজনকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান।
বিজিবি জানায়, সকাল ৯টার দিকে মানবপাচারকারীরা দুজনকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭ এর পাশ দিয়ে তাদের ভারতের দিকে ফেরত পাঠায়।
অনুপ্রবেশের চেষ্টাকারী ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি জানায়, সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন।
