১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের তৃতীয় তলায় কাজ করছিলেন ওই শ্রমিক।

ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জুরান আলী

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2023, 10:41 PM

Updated : 29 Mar 2023, 05:41 PM

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুয়েল আহমদ জানান।  

নিহত জুরান আলী (২০) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন নারায়ণপুর এলাকার আলম মিয়ার ছেলে।  

এর আগে শনিবার দুপুরে ভবন থেকে পড়ে গুরুতর আহত হলে জুরানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। 

জুয়েল আহমদ আরও জানান, শনিবার দুপুরে হাসপাতালের নির্মাণাধীন ক্যানসার বিল্ডিংয়ের তৃতীয় তলায় কাজ করছিলেন ওই শ্রমিক। সেখান থেকে তিনি নিচে পড়ে যান। 

গুরুতর অবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। 

“সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”