১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

“ভোক্তাঅধিকার ও পরিবেশ আইনে তাদের জরিমানা করা হয়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 04:41 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

টাঙ্গাইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার দুপুরে সদর উপজেলায় সন্তোষ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয় বলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান।

তিনি বলেন, “নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে মনোরঞ্জন ও মো. আলমগীরকে পাঁচ হাজার টাকা করে, মো. আলিম, দীপক ও মো. রানাকে দুই হাজার টাকা করে এবং দীপককে ৫০০ টাকা জরিমানা করা হয়।

“ভোক্তাঅধিকার ও পরিবেশ আইনে তাদের জরিমানা করা হয়েছে। অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।”

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক সাহেদা বেগমসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।