১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারখানা

“ঈদ সামনে রেখে এই চক্রটি জাল নোট তৈরি করে বাজারে ছাড়ছিল বলে ধারণা করা হচ্ছে।”

বাগেরহাটে বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারখানা

গ্রেপ্তার ফয়সাল ইউসুফ

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2024, 07:59 PM

Updated : 15 Mar 2024, 10:58 PM

বাগেরহাট শহরের এক বাসায় অভিযান চালিয়ে ষোল লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে শহরের দশানী এলাকার ওই বাসা থেকে জাল নোট তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তার ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাঁড়িয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে।

উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে ১৫ লাখ একং একশ ও দুইশ টাকার নোট মিলিয়ে এক লাখ টাকা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ছয় মাস আগে ওই বাসা ভাড়া নেন ফয়সাল। সেখানে সরঞ্জাম বসিয়ে জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন তিনি।

“ঈদ সামনে রেখে এই চক্রটি জাল নোট তৈরি করে বাজারে ছাড়ছিল বলে ধারণা করা হচ্ছে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”