Published : 18 Oct 2024, 12:53 AM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বসতঘরের গর্ত থেকে ১৪টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে হাবিবুর রহমানের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির বাসিন্দা ইয়াছিন বলেন, প্রথমে ঘরের গর্তে একটি ছোট সাপ দেখা যায়। পরবর্তীতে গর্ত খুঁড়ে আরো ১৩টি গোখরা সাপ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মা, বাকিগুলো বাচ্চা। একটি সাপের দুটি মাথা দেখা গেছে।
সাপগুলোকে লোকজন পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান ইয়াছিন।