২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার চেষ্ট করছিল অটোরিকশাটি।

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
স্থানীয়রা আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 02:14 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

টাঙ্গাইল সদর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান জানান। 

নিহতরা হলেন, অটোরিকশাটির চালক সোহরাব হোসেন (৫৫), তিনি সদর উপজেলার করটিয়া এলাকার জব্বার মুন্সির ছেলে এবং যাত্রী একই এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি টাঙ্গাইল শহর থেকে করটিয়ার দিকে যাচ্ছিল। পথে আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।   

“এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

সেখানে চিকিৎসক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করে। আর উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

ওসি নান্নু খান আরও বলেন, “দুর্ঘটনায় খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করি। নিহত দুই জনের মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।”