২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন তিনি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 05:10 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিফাতউল্লাহ এ আদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান সুজন বলেন, নালিতাবাড়ী উপজেলায় ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে আগাম জামিন নিতে হাজির হন সারোয়ার। শুনানি শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

শাহ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। এরপর ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিলেও জয়ী হতে পারেনি।

সবশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন সারোয়ার।