১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যা, মবসন্ত্রাস, সংবাদপত্রে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদ নওগাঁয়

“যারাই মব সৃষ্টি করে সন্ত্রাসী কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।”

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 03:43 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

খুন, রাজনৈতিক হত্যা, মবসন্ত্রাস সংবাদপত্রে হামলা, অগ্নিসংযোগ এবং সাংস্কৃতিক সংগঠনে হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

বুধবার বেলা ১২টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক যুক্তফ্রন্টভুক্ত দলগুলির নেতাকর্মীরা। 

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মহসীন রেজা বলেন, “অবিলম্বে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিসহ সকল রাজনৈতিক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, তাদের বিচার এবং জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। কিন্তু এসব  প্রতিরোধে সরকারের ভূমিকা আমাদের ভাবিয়ে তুলেছে।” 

বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল বলেন, মব সৃষ্টি করে খুন, সংবাদপত্রে হামলা, অগ্নিসংযোগ এবং সাংস্কৃতিক সংগঠনে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। 

“যারাই মব সৃষ্টি করে সন্ত্রাসী কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।”

এই কর্মসূচিতে আরও বক্তৃতা করেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলীমুর রেজা রানা।

তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান।