ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাচনে নৌকার জয়
নির্বাচনে ২০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক।
সোমবার রাত ১১টার দিকে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক পেয়েছেন ২৬ হাজার ৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান সরকার বকুল পেয়েছেন ২২ হাজার ৯৬৯ ভোট।
এই নির্বাচনে ২০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে বলেও জানান তিনি।
তারাকান্দা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন। ১০৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটাররা ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরো পড়ুন:
