২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মসজিদে অস্ত্র ফেলে যাওয়ার খবর পুলিশে, উদ্ধার শটগান-গুলি

“উদ্ধার করা অস্ত্র পুলিশের কাছ থেকে লুট হওয়া কি-না সেটি যাচাই করা হচ্ছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি নির্মাণাধীন মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

তিনি বলেন, “সকালে আমাদের কাছে খবর আসে মসজিদের সিঁড়িতে কে বা কারা অস্ত্র ও গুলি ফেলে রেখে গেছে। এরপর সেখান থেকে দুটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে থানায় আনা হয়। শটগান দুটির মধ্যে একটি অত্যাধুনিক।”

ওসি হুমায়ুন কবির বলেন, “উদ্ধার করা অস্ত্র পুলিশের কাছ থেকে লুট হওয়া নাকি অন্য কোন অস্ত্র সেটি এখনই বলা যাচ্ছে না। যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”