১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে আসা‌মি ধর‌তে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

ও‌সি ব‌লেন, হামলাকা‌রীদের একজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।

রাজবাড়ীতে আসা‌মি ধর‌তে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২
রাজবাড়ীর পাংশা থানা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:20 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

রাজবাড়ীর পাংশায় আসা‌মি ধর‌তে যাওয়া পুলিশের ওপর হামলা হয়েছে। এতে ইটের আঘা‌তে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। 

বুধবার সন্ধ‌্যায় উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বৃহস্প‌তিবার সকা‌লে জানিয়েছেন পাংশা ম‌ডেল থানার ওসি মো. সালাহউদ্দিন।

আহত দুই পু‌লিশ সদস‌্য হলেন- এসআই মো. নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান। তারা চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

এ হামলায় জড়িত থাকার অভিযোগে আলম শেখকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ ।

ওসি সালেহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব‌লেন, স্থানীয় একজন স্কুলশিক্ষকের বাড়িতে হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারে বুধবার পাট্টা বিলপাড়া এলাকায় অভিযানে যান পাংশা মডেল থানার এসআই নজরুলসহ পু‌লি‌শের এক‌টি দল। 

দলটি পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন আসামিকে শনাক্ত করেন। এ সময় তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হলে তারা পুলিশকে লক্ষ‌্য ক‌রে গু‌লি, ইট-পাটকেল ও কক‌টেল নিক্ষেপ ক‌রে। 

এ সময় সন্ত্রাসী‌দের ছোঁড়া ইটের আঘা‌তে এসআই নজরুল ও কনস্টেবল আতোয়ার আহত হন। প‌রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ও‌সি মো. সালাহউদ্দিন আরও ব‌লেন, “হামলাকা‌রীদের একজন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বা‌কি‌দের গ্রেপ্তা‌রের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।