২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে কেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

ইউসুফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবারের বরাতে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 01:09 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোট দিতে এসে কেন্দ্রে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রথামিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান। 

মৃত ইউসুফ মণ্ডল (৫৫) ওই ইউনিয়নের মৃত হানু মণ্ডলের ছেলে।

নির্বাচন কর্মকর্তা অলিউল বলেন, “আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ইউসুফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সকালে ভোট দিতে গিয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।”

ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ কেন্দ্রের মাঠে অসুস্থ হয়ে পড়েন ইউসুফ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।