১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে চালককে হত্যার পর ছিনতাই করা রিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

বুধবার রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে চালককে হত্যার পর ছিনতাই করা রিকশা উদ্ধার, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে বুধবার সকালে রিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 02:40 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে গলাকেটে হত্যার পর ছিনতাই করা রিকশা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। 

বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান।

গ্রেপ্তার শামীম উদ্দিন (২৭) তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

এরআগে একই দিন সকালে রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেনের (২৫) মরদেহটি উদ্ধার করা হয়। 

নাঈম সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। 

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। 

ওসি মো. আহসানুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের পর ছিনতাই হওয়া রিকশা উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে সন্ধ্যায় জাহাঙ্গীরগাতি গ্রাম থেকে রিকশাটি উদ্ধার করা হয়। এ সময় রিকশাটি হেফাজতে রাখার অভিযোগে শামীমকে আটক করা হয়। 

ওসি আরও বলেন, নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শামীমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

আগের সংবাদ 

সিরাজগঞ্জে নিখোঁজ চালকের গলা কাটা লাশ উদ্ধারগায়েব অটোরিকশা