১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে গরু চুরির মামলায় কাউন্সিলর কারাগারে

তিনটি গরু ও একটি বাছুর বিক্রি করতে যাওয়ার পথে সাইফুলকে আটক করে জনতা।

কিশোরগঞ্জে গরু চুরির মামলায় কাউন্সিলর কারাগারে

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2023, 11:10 PM

Updated : 25 Jul 2023, 11:10 PM

কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় কাউন্সিলরসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে তিন আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে উপস্থিত করা হলে বিচারক জিন্নাত আরা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই রুবেল হোসেন।

আসামিরা হলেন- হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক (৪৭), হোসেনপুর উপজেলার মাধখলা গ্রামের সাইফুল ইসলাম (৪৩) এবং চরকাটিহারী গ্রামের মো. ওমর ফারুক (৩৮)।

মামলার বরাত দিয়ে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু বলেন, সোমবার দুপুরে মাধখলা এলাকায় তিনটি গরু ও একটি বাছুর বিক্রি করতে যাওয়ার পথে সাইফুলকে আটক করে জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

“সাইফুলের স্বীকারোক্তি মোতাবেক, রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও আবুল হোসেন ফারুককে আটক করে পুলিশ।”