খাগড়াছড়িতে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালঙ্কার চুরি
বৃহস্পতিবার সন্ধ্যার পর পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জানান।
খাগড়াছড়ি শহরে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর পর পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান।
নিহত চুমকি রানী দাশ (৫০) ওই এলাকায় তপন কান্তি দাশের স্ত্রী।
ওসি বলেন, “ঘরের ভেতরে নারীর মৃতদেহ পাওয়া গেছে। তার গলার হার, কানের দুল হত্যাকারীরা নিয়ে গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
“তবে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো বলতে পারছি না। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”
মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
