১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার মডেল থানার এসআই প্রত্যাহার

রোববার ওই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার মডেল থানার এসআই প্রত্যাহার

এসআই রাসেল মিয়া।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 11:08 PM

Updated : 14 Aug 2023, 11:08 PM

নিয়ম ভঙ্গ করে অভিযান পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ওই এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে সোমবার জানান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।

অভিযুক্ত এসআইয়ের নাম রাসেল মিয়া।

ওসি বলেন, “শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

সাভার মডেল থানার একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেন এসআই রাসেল মিয়া। অস্ত্রটি দিয়ে তিনি এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।