১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় ‘কষ্টি’ পাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, বলছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 01:35 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের খবর জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় আটক হয়েছেন তিন জন।

বুধবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক তিন জনকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফ জানান।

তারা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ও তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।