১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ী‌তে ট্রেনে কাটা প‌ড়ে যুব‌কের মৃত্যু

অজ্ঞাতপরিচয়ের ওই যুবক মানসিক ভারসাম‌্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 01:22 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

রাজবাড়ী‌তে ট্রেনে কাটা প‌ড়ে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। অজ্ঞাতপরিচয়ের ওই যুবক মানসিক ভারসাম‌্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের।

বুধবার সকা‌লে সদর উপ‌জেলার বরাট ইউ‌নিয়‌নের হাউ‌লি জয়পুর এলাকায় থেকে যুবকের লাশ উদ্ধার করা হয় ব‌লে জানান রাজবাড়ী জিআর‌পি থানার এসআই মো. ম‌নিরুল ইসলাম।

আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুব‌কের প‌রিচয় শনা‌ক্তে কাজ কর‌ছে পু‌লিশ।

এসআই ম‌নিরুল ইসলাম ব‌লেন, রা‌তের কোনো এক সময় ট্রেনে কাটা প‌ড়ে অজ্ঞাত ওই যুবক মারা যায়। সকা‌লে রেললাইনের ওপ‌রে তার খ‌ণ্ডিত মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয় স্থানীয়রা। 

পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলছে বলে জানান রেল পুলিশের কর্মকর্তা।