নারায়ণগঞ্জের ৫টি আসনের চারটিতে বিএনপির জয়, একটিতে এনসিপি
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির এ ফলাফল ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের চারটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত চারজন প্রার্থী। একটিতে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম জয়ী হয়েছেন।
তাদের মধ্যে আল আমিন এনসিপির প্রার্থী এবং বাকিরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এর আগে রিটার্নি কর্মকর্তা জানিয়েছিলেন, এ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৫৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ জেলায় পাঁচটি আসনের বিপরীতে ৪৮ জন প্রার্থী ছিলেন।
