১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় বাইক আরোহী দম্পতি নিহত

সুনামগঞ্জের এই দম্পতি মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন।

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় বাইক আরোহী দম্পতি নিহত
প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 11:04 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হাজীরবাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মজিবুর ও হোসনেয়ারা মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকার হাজীরবাজার এলাকায় পৌঁছলে সরকার পরিবহনের একটি বাস পিছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।