Published : 12 Jul 2026, 04:43 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বর্ধনগাছা এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে তিনি কাটা পড়ে মারা যান বলে জানান সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার জানান।
নিহত রুবেল মোল্লা (২৫) উপজেলার বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন (ছানা) দাবি করেন, “রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল কানে হেডফোন দিয়ে মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ফুটবল খেলা দেখছিলেন। ধারণা করা হচ্ছে, কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।