১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় ধরা পড়ল ২৮ কে‌জির কাত‌ল, ৭০ হাজারে বি‌ক্রি

রাজবাড়ীতে পদ্মা ও যমুনার মোহনায় এক জেলের জালে মাছটি ধরা পড়ে বলে জানান মৎস্য কর্মকর্তা।

পদ্মায় ধরা পড়ল ২৮ কে‌জির কাত‌ল, ৭০ হাজারে বি‌ক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জা‌লে ধরা পড়া কাতল মাছটি বিক্রির জন্য একটি আড়তে নেওয়া হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 02:29 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার পদ্মা নদীতে জে‌লের জা‌লে ২৮ কে‌জির এক‌টি কাতল মাছ ধরা প‌ড়ে‌ছে; যা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৭০ হাজার টাকায়।

মঙ্গলবার ভো‌রে উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে ব‌লে মাছ ব‌্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান।

সকা‌লে শওকত হালদার মাছ‌টি দৌলত‌দিয়ার আনু খাঁর আড়তে নি‌য়ে যান। সেখা‌নে ওজন দি‌য়ে দে‌খেন মাছ‌টি ২৮ কে‌জি। প‌রে উন্মুক্ত নিলামে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকা কিনে নেন শাহজাহান।

তিনি ব‌লেন, মোবাইলে যোগা‌যোগ ক‌রে ঢাকার এক ব‌্যবসায়ীর কা‌ছে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি বি‌ক্রি করে দিয়েছেন তিনি।

তবে জে‌লে শওকত হালদা‌রের বক্তব‌্য পাওয়া যায়‌নি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। এ ছাড়া পানির গভীরতা বেশি থাকায় সেখানে বড় বড় মাছ বিচরণ করে। ফলে মা‌ঝে মধ্যে জে‌লে‌দের জা‌লে বড় বড় মাছ ধরা পড়ে।