১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 12:10 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ জামিন পেয়েছেন।

একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ দুইজনকে। 

মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তুল্লাহ তাদের জামিন মঞ্জুর করেন বলে বরিশাল কোতয়ালি মডেল থানার জিআরও এসআই শম্ভু জানিয়েছেন। 

জামিনপ্রাপ্ত বাকি একজন হলেন- বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

এর আগে গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

একই বছরের ২০ মে ঢাকা থেকে গ্রেপ্তার হন মাহমদুল হক খান মামুন। একই বছরের ১৮ জুন জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।