০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আওয়ামী লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয় বলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানিয়েছেন।  

তবে সংগীতশিল্পীর পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের ‘অবহেলা’ ও ‘বিনা চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে।

গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

জেল সুপার ওমর ফারুক বলেন, “ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন প্রলয় চাকী। গত শুক্রবার সকালে স্ট্রোক করার পর তাকে প্রথমে পাবনা ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়।”

প্রলয় চাকীর ছেলে সানী চাকীর অভিযোগ, “হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও বাবাকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

“অসুস্থতার বিষয়ে পরিবারকেও কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। অবহেলায় তার মৃত্যু হয়েছে।” 

প্রলয় চাকীর ভাই মলয় চাকী জানিয়েছেন, তার ভাইয়ের মৃত্যুতে সংগীতশিল্পী তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রলয় চাকীর পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেল সুপার ওমর ফারুক বলেন, “এ ধরনের কোনো বিষয় নেই। উনি আগে থেকে অসুস্থ ছিলেন।