১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2026, 11:57 AM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার এসআই ফরিদ আহমেদ। 

নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম ও তার আড়াই বছর বয়সী ছেলে রোহান।  তারা অটোরিকশার যাত্রী ছিলেন। 

এসআই ফরিদ বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।”

ফরিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। ”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।