১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় নিখোঁজ যুবকের লাশ মিলল ডোবায়

শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 11:37 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে কেন্দুয়া পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধারের খবর জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ। 

নিহত ২৫ বছর বয়সী জামিরুল মিয়া কেন্দুয়ার বাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

ওসি মেহেদী মাকসুদ বলেন, শুক্রবার বিকালে বাড়ি  থেকে বের হওয়ার পর জামিরুলের আর খোঁজ মিলছিল না। সকালে স্থানীয়রা ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।

জামিরুলের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।