১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

অভিযানে মাটিকাটার কাজে ব্যবহৃত দুটি এক্সাভেটর অকার্যকর করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 10:21 AM

Updated : 26 Aug 2026, 03:02 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে ।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় বলধারা ইউনিয়নর চর মগড়া ও সাপের ভিটা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়েছে বলে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন জানান।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী একটি মামলায় অভিযুক্ত মো. জিয়াউর রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া দুটি স্থানে চলমান মাটিকাটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় এবং মাটিকাটার কাজে ব্যবহৃত দুটি এক্সাভেটর অকার্যকর করা হয়। 

পরে ওই এলাকার আরও কয়েকটি স্থানেও মাটিকাটা বন্ধে অভিযান চালানো হয়।