১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে ভোটকেন্দ্রের পাশ থেকে ২১ রাম দা উদ্ধার

সেনা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই রামদাগুলো উদ্ধার করে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 04:22 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রের পাশ দিয়ে ২১টি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আদিন জানিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ড করতে বিপুল অস্ত্র মজুদ করার খবরে সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র কেন্দ্রের পাশের একটি লাউয়ের ঝাঁকার নিচে রেখে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ওই রামদাগুলো উদ্ধার করে।

উদ্ধার রামদাগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ক্যাপ্টেন আদিন জানান।