১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়ার চলন্ত ফেরি থেকে ৩ ‘জুয়াড়ি’ আটক

তারা জুয়া খেলার লোভ দেখিয়ে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার চক্রের সদস্য বলে জানিয়েছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 06:58 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

রাজবাড়ীর দৌলতদিয়া ও মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরী থেকে ‘জুয়া খেলার তাস’ ও টাকাসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।

তারা জুয়া খেলার লোভ দেখিয়ে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার চক্রের সদস্য বলে জানিয়েছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা।

আটকরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মন্ডলের ছেলে হাসান মণ্ডল (৫০) এবং ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

ওসি ত্রিনাথ সাহা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিতে জুয়ার ফাঁদে ফেলে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। 

পরে বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ছদ্মবেশে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান চালি‌য়ে তিন জন ‘পেশাদার জুয়াড়িকে’ আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ টাকা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, আটক‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।