নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
“কিছুক্ষেণের মধ্যে তারা দুজনই পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।”
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেছে।
রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ চরক্লার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার জানিয়েছেন।
মৃতরা জেলার কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। তাদের একজনের বয়স নয় ও আরেকজনের পাঁচ বছর।
তারা নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো।
পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, “দুই বোন বড়দের অগোচরে বাড়ির পুকুরে যায়। এ সময় আফসানা পুকুরের পানিতে ডুবে যাওয়ার সময় বড় বোন রোকসানা তাকে বাঁচাতে যায়।
“কিছুক্ষেণের মধ্যে তারা দুজনই পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন তাদের মরদেহ উদ্ধার করেন।”
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
