১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে মেয়েকে ধর্ষণের মামলায় কারাগারে বাবা

ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 01:35 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ঘিলাতৈল এলাকা থেকে আকবর হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানিয়েছেন।

গ্রেপ্তার ৩৬ বছর বয়সী আকবর হোসেন ঘিলাতৈল গ্রামের বাসিন্দা।

ওসি মাহবুবুর বলেন, “ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

“অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

মামলার এজাহারের বরাতে তিনি বলেন, “গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করেন আকবর। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার ধর্ষণ করা হয়।”

“পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে মামলা দায়ের করেন।’’

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।