১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জ্বালানিমন্ত্রী নাস্তিক’: আমির হামজার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের আমলি আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 12:07 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে।  

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম  জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের বিরুদ্ধে আমলি আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।

মামলার বাদী সাংবাদিকদের বলেন, আমির হামজা সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে বক্তব্য দিয়েছেন। এজন্য দণ্ডবিধির ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। 

অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সুমন কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন বলে জানান বাদী।