১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশা: তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চালু

রোববার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2025, 12:22 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। 

রোববার সকাল ৭টা থেকে এ রটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসি’র ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন।  

এর আগে ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় ফেরি ‘এনায়েতপুরী’ ও ‘মতিউর রহমান’ মাঝ নদীতে আটকা পড়ে। 

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচলের অনুমতি মেলে বলে আব্দুস সালাম জানান।

ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি দেখা দিলেও চলাচল স্বাভাবিক হওয়ায় পর ধীরে ধীরে তা কমে আসে।